Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

কেরানীগঞ্জে ফ্ল্যাটে নারীর লাশ, স্বামী আটক

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

কেরানীগঞ্জে ফ্ল্যাটে নারীর লাশ, স্বামী আটক

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আসিফ হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী আসিফ হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ কালিন্দী সোনার বাংলা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে যায়। পরে সেখান থেকে তানিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ওই ফ্ল্যাটে তানিয়া ও তার স্বামী আসিফ হোসেন বসবাস করতেন। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ঘটনাটি রহস্যজনক। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম