Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিআরটিএ তুরাগে আনসারের অভিযান, দালালকে এক মাসের কারাদণ্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

বিআরটিএ তুরাগে আনসারের অভিযান, দালালকে এক মাসের কারাদণ্ড

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটকের পর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেট্রো-৩ সার্কেলের তুরাগ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতা ও সক্রিয় সহযোগিতায় দালাল চক্রের ওই সদস্যকে আটক করা সম্ভব হয়।

অভিযানের সময় আনসার সদস্য পিসি মো. অপু সারোয়ার ও মো. রাসেল মিয়া দালাল চক্রের কার্যক্রমের ওপর নজর রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন (৪৮), পিতা মো. আব্দুল মান্নান, বাসিন্দা কামারপাড়া, তুরাগ, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান, কারাদণ্ড ৬

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার বাস রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত

হাইকোর্টে প্রতিবেদন সিঙ্গেল থেকে ডাবল-ডেকার বাস রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বিআরটিএ’র ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হলেন মাসুদ আলম

বিআরটিএ’র ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক হলেন মাসুদ আলম

আরও পড়ুন

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়: ডিসি ফরিদা

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম