Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

রাজধানীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

সংগৃহীত ছবি

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে মো. রোকনুজ্জামান রোকন (২৬) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারী রোকনকে শনাক্ত করে। পরবর্তীতে শুক্রবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রোকনের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

আরও পড়ুন

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম