Logo
Logo
×

Advertisement

রাজধানী

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

Advertisement

রাজধানীর বংশালে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিশা রানীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বান্ধবী মিনাক্ষী রানী ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, গত ২ অক্টোবর সকালে বান্ধবী মিনাক্ষীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান ২৮ বছর বয়সী নিশা। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাদের দেখা হয়। পরে তারা একসঙ্গে নাশতা করে রমনা কালী মন্দিরে যান। সেখানে মিনাক্ষী ও বিকি বাবুর ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি নিজেকে আঘাত করার চেষ্টা করেন।

পরে সন্ধ্যায় মিনাক্ষীর বাসায় গেলে বিকি ও মিনাক্ষী তাদের সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগে নিশাকে গালমন্দ ও অপমানজনক কথাবার্তা বলেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাত ৩টার দিকে মিনাক্ষীর বাসায় তাদের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নিশা।

গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিশার পরিবারের অভিযোগে বংশাল থানায় মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে সিরাজগঞ্জের নাবিল হাইওয়ে হোটেল থেকে বিকি বাবুকে এবং সোমবার সকালে বংশাল থেকে মিনাক্ষী রানীকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আরও পড়ুন

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

ডেঙ্গু ঠেকাতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গু ঠেকাতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম