Logo
Logo
×

Advertisement

রাজধানী

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

গ্রেফতার আসামি রিয়াদ হাসান সুমিত। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর কদমতলী থানার জিডি ও নিয়মিত দুই মামলার পলাতক আসামি রিয়াদ হাসান সুমিতকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক দল। 

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ডিএমপির দারুস সালাম থানাধীন দিয়াবাড়ি ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াদ হাসান সুমিতের পিতার নাম কামরুল আলম শরিফ এজাজ। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার চাঁদনী এলাকার স্থায়ী বাসিন্দা। 

সিটিটিসি সূত্রে জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই তোফাজ্জল হোসেন, এসআই আবুল খায়ের, এসআই সাখাওয়াত হোসেন, এএসআই সেলিনা আক্তার ও দুই কনেস্টেবল অংশ নেন। 

গ্রেফতার রিয়াদ হাসান সুমিতের বিরুদ্ধে কদমতলী থানায় অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি নিয়মিত মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দিয়াবাড়ি থেকে পর্নোগ্রাফি মামলার পালাতক আসামি গ্রেফতার

দিয়াবাড়ি থেকে পর্নোগ্রাফি মামলার পালাতক আসামি গ্রেফতার

আরও পড়ুন

ব্যবসার প্রলোভন দেখিয়ে সাত লাখ টাকার মাছ নিয়ে উধাও

ব্যবসার প্রলোভন দেখিয়ে সাত লাখ টাকার মাছ নিয়ে উধাও

গুলিস্তানে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩

গুলিস্তানে ৩১৬ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১৩

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম