রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আদাবরে বাইতুল আমান হাউজিংয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির কিচেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত কলেজটির কিচেনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বলেন, সকালে কলেজের কিচেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে তারা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
