Logo
Logo
×

Advertisement

রাজধানী

সালমান মুক্তাদিরের ঘটনায় হাদির যে কথা মনে পড়ছে মীর স্নিগ্ধর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম

সালমান মুক্তাদিরের ঘটনায় হাদির যে কথা মনে পড়ছে মীর স্নিগ্ধর

ফাইল ছবি

Advertisement

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই ফেসবুকে ভিডিওবার্তায় জানিয়েছেন সালমান। এরপর এই বিষয়ে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ইস্যুতে।

সালমান মুক্তাদিরের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, ‘আমার এখনো মনে আছে, জুলাইতে ইন্টারনেট আসার পর যখন আমি মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটা ফেসবুকে পাবলিশ করে ওর সাথে হওয়া অন্যায়ের বিচার চাই, তখন পরিচিত সেলিব্রিটিদের মধ্যে সবার আগে সালমান মুক্তাদির ভাই শেয়ার করে।’

কেন স্মরণ করেছেন, সেটাও জানান তিনি। তার ভাষ্য, ‘এই কথাটা বললাম এটা বোঝানোর জন্য যে, উনি জুলাইয়ের সময় নিজের জীবন, ক্যারিয়ার, কিছুকে পরোয়া না করে কীভাবে জুলাইতে আমাদের সহযোদ্ধা হয়েছিলেন। আজকে উনার সাথে যা ঘটেছে, এটা শুধুমাত্র চাঁদার ইস্যু না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে, এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে।’

এই ইস্যুতে তার মনে পড়ছে শহীদ ওসমান হাদির একটি কথাও। তার ভাষ্য, ‘হাদি ভাইয়ের একটা কথা কানে বাজতেছে, আমরা যদি ৫–১০ বছরের মধ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করতে না পারি, জুলাইয়ের শহীদ, আহত পরিবার এবং পরিচিত মুখদের সাথে নয় শুধু, তাদের আপকামিং জেনারেশনকেও গণহত্যার শিকার হতে হবে।’ 

‘এর বেশি প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ সবার মঙ্গল করুন।’ — এই বলে তিনি তার স্ট্যাটাস শেষ করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও কক্ষের আসবাবসহ নানা জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

হাদি হত্যা আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

হাদি হত্যার আসামি ফয়সালের অস্বাভাবিক আর্থিক লেনদেন

সিআইডির মানি লন্ডারিং মামলা হাদি হত্যার আসামি ফয়সালের অস্বাভাবিক আর্থিক লেনদেন

ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

রাশেদ খানের পোস্ট ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

আরও পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম