মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য প্রায় সবাইকেই মার্কেট বা দোকানে যেতে হয়। কিন্তু রাজধানীতে তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখেন সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে আপনার সব চেষ্টা। এই ভোগান্তি থেকে মুক্তির জন্যই রাজধানীতে এলাকা ভাগ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে।
কোন দিন কোন এলাকায় মার্কেট বন্ধ তা জানা থাকলে ভোগান্তিতে পড়তে হবে না। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জানা দরকার কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে।
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ এক নজরে দেখে নিন-
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
