Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Advertisement

সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের কার্যকর ব্যবস্থাপনা এবং রোগীসেবার মানোন্নয়নে ইন্টারনাল মেডিসিনের গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্যসেবায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের অবদান অপরিসীম। তবে উন্নত চিকিৎসাচর্চা ও রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ধারাবাহিক জ্ঞানচর্চা, বৈজ্ঞানিক মতবিনিময় এবং পেশাগত সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের অডিটোরিয়ামে ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (বিএসএম) ও এসিপি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও মেডিসিন বিশেষজ্ঞরা অংশ নেন। সেমিনারটির সায়েন্টিফিক পার্টনার ছিল অ্যারিস্টোফার্মা লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহম্মদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. টি. এম. এ. রুস্তম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. শাহীন রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের কনভেনার অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজ।

বৈজ্ঞানিক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মনজুরুল হক। তার প্রবন্ধের বিষয় ছিল ‘Internal Medicine Physicians: Experts in Complexity, Vital to Patient Care’। এ ছাড়া সেপসিসের ব্যবস্থাপনা নিয়ে কেসভিত্তিক আলোচনা উপস্থাপন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম মোল্লা।

সেমিনারে অভিজ্ঞ চিকিৎসক ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেল আধুনিক চিকিৎসাচর্চা, জটিল রোগের ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ২ যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল স্বর্ণ

শাহজালাল বিমানবন্দরে ২ যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল স্বর্ণ

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

মিটফোর্ডে ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

জাপানের ‘ও-সোজি’ মডেলে ২১ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

জাপানের ‘ও-সোজি’ মডেলে ২১ স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান: আমিনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম