ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিন ঢাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি থাকে। সকালে বের হওয়ার আগে তাই কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া ভালো।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা দেখে নিন—
দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন : সকাল ৯টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গ্লাস অ্যান্ড সিলিকেট সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা : বেলা ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে ‘গ্লাস অ্যান্ড সিলিকেট’ সেক্টরে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হবে।
