সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন ভবনের অডিটোরিয়ামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা
বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের দ্বিতীয় তলার হল আর ইভেন্টে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০২৫ সালের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
