Logo
Logo
×

Advertisement

রাজধানী

নতুন কাউন্সিলর হলেন যারা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ১১:০৫ এএম

নতুন কাউন্সিলর হলেন যারা

মেয়র নির্বাচনের ভোট। ছবি-যুগান্তর

Advertisement

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থান থেকে দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্থাপিত ‘ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বেসরকরিভাবে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ৩৭ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৩৮ নম্বরে শেখ সেলিম, ৩৯ নম্বরে মো. শফিকুল ইসলাম, ৪২ নম্বরে  ফারুক আহম্মেদ, ৪৬ নম্বরে মো. সাইদুর রহমান সরকার, ৪৭ নম্বরে মোতালেব মিয়া, ৪৮ নম্বরে মাসুদুর রহমান দেওয়ান, ৪৯ নম্বরে মো. আনিসুর রহমান নাঈম, ৫১ নম্বরে মোহাম্মদ শরীফুর রহমান, ৫২ নম্বরে মো. ফরিদ আহমেদ, ৫৩ নম্বরে মো. নাসির উদ্দিন এবং ৫৪ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোসা. মাহফুজা ইসলাম, ১৪ নম্বরে কামরুন নাহার, ১৬ নম্বরে ইলোরা পারভীন, ১৭ নম্বরে জাকিয়া সুলতানা এবং ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে কমলা রানী মুক্ত বিজয়ী হয়েছেন। 

এদিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং ৬ সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সিটি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

সাধারণ ১৮টি ওয়ার্ডে বেসরকারি ফলে ৫৮ নম্বর ওয়ার্ডে শফিকুর রহমান সাইজু, ৫৯ নম্বরে আকাশ কুমার ভৌমিক, ৬০ নম্বরে আনোয়ার মজুমদার, ৬১ নম্বরে জুম্মন মিয়া, ৬২ নম্বরে মোশতাক আহমদ, ৬৩ নম্বরে শফিকুল ইসলাম, ৬৪ নম্বরে মাসুদুর রহমান মোল্লা এবং ৬৫ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন ভূঁইয়া।

৬৬ নম্বরে নূর উদ্দিন মিয়া, ৬৭ নম্বরে মো. ইব্রাহিম, ৬৮ নম্বরে মাহমুদ হাসান পলিন, ৬৯ নম্বরে হাবিবুর রহমান, ৭০ নম্বরে আতিকুর, ৭১ নম্বরে খায়রুজ্জামান, ৭২ নম্বরে শফিকুল আলম শাহীন, ৭৪ নম্বরে আবুল কালাম আজাদ, ৭৩ নম্বরে শফিকুল ইসলাম এবং ৭৫ নম্বর ওয়ার্ডে তোফাজ্জল জয়ী হয়েছেন।

এ ছাড়া ২৫ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে সুলতানা আহমেদ, সংরক্ষিত ২৪ নম্বরে ফুলবানু পলি, সংরক্ষিত ২৩ নম্বরে মনিরা চৌধুরী, ২২ নম্বরে হোসনে আরা শাহীন, সংরক্ষিত ২১ নম্বর ওয়ার্ডে রোকসানা আক্তার, সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ডে নাসরিন আহমেদ জয়ী হয়েছেন।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। 

নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টায় মেয়র পদে এই উপনির্বাচনসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোট শুরু হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির এ নির্বাচনে ৩২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উত্তরের সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উত্তর সিটির সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ডে ১৮টি, ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন।

ঢাকা উত্তর সিটির সম্প্রসারিত ১৮ ওয়ার্ডের মধ্যে ১৮টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ৬ ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ২৪৩টি এবং ভোটকক্ষ ১ হাজার ৪৭২টি।  ভোটার ৫ লাখ ৯০ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৮৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৯২ হাজার ৪২০ জন।

ঢাকা দক্ষিণ সিটির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের মধ্যে সাধারণ ১৮টি ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে ভোটকেন্দ্র ২৩৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৫২টি। ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ২৩৮ জন।

Advertisement

সিটি নির্বাচন কাউন্সিলর

Advertisement

আরও পড়ুন

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম