Logo
Logo
×

Advertisement

রাজধানী

মাদ্রাসার অভ্যন্তরে আসলে কী ঘটছে: মানববন্ধনে বক্তারা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০৮:১৫ পিএম

মাদ্রাসার অভ্যন্তরে আসলে কী ঘটছে: মানববন্ধনে বক্তারা

নুসরাত জাহান রাফি।

Advertisement

নুসরাতের নৃশংস ও বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধী ও তার সহযোগীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। 

কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু তার বক্তব্যে নরপিশাচ সিরাজ উদ্দৌলার অবিলম্বে দ্রুত বিচার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। 

তিনি আরও বলেন, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তিই যথেষ্ট নয়। নুসরাতসহ সব নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যারও দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়। তাছাড়াও মাদ্রাসার অভ্যন্তরে আসলে কী ঘটছে অবিলম্বে তার তদন্ত হওয়া উচিত। 

মাদ্রাসা ও কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানির বিরুদ্ধে হাইকোর্টের রায় মেনে কমিটি গঠনের জোর দাবি জাননো হয় মানববন্ধনে। এছাড়াও যৌন হয়রানি বিরোধী আইন দ্রুত প্রণয়নের জোর দাবি জানানো হয়। 

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক শাহনাজ সিদ্দীকি সোমা, দিলরুবা খান, দেলওয়ারা ইয়াসমিনসহ অনেকেই মানববন্ধনে অপরাধীর শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন। 

উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

Advertisement

মাদ্রাসা

Advertisement

আরও পড়ুন

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

বদলির আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে নারী শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম