Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিশেষজ্ঞ চিকিৎসকদের পদোন্নতির দাবিতে বিএসএমএমইউতে ফের স্মারকলিপি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৯:২৮ পিএম

বিশেষজ্ঞ চিকিৎসকদের পদোন্নতির দাবিতে বিএসএমএমইউতে ফের স্মারকলিপি

ছবি: সংগৃহীত

Advertisement

পদোন্নতির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দ্বিতীয়বারের মত স্মারকলিপি দিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পোস্ট গ্রাজুয়েট মেডিকলে অফিসার। মঙ্গলবার এ কর্মসূচি পালন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

প্রায় দেড় যুগের বেশি সময় ধরে পদোন্নতি বন্ধ থাকায় এর আগে গত ১ ডিসেম্বর ২০১৯ বিএসএমএমইউর মেডিসিন, নিউরোমেডিসিন, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিকস, রিউম্যোটোলজিসহ প্রায় ৫৪টি বিভাগের চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। 

উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব সিন্ডিকেট সদস্যদের কাছেও স্মারকের অনুলিপি প্রদান করেন। সে সময় বিএসএমএমইউ উপাচার্য বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিন্ডিকেট সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপনের আশ্বাস দেন।

এ ধারাবাহিকতায় মঙ্গলবার শুরু হওয়ার বিএসএমএমইউর সিন্ডিকেট বৈঠকের সভা কক্ষের সামনে পদোন্নতি বঞ্চিত দুই শতাধিক চিকিৎসক অবস্থান কর্মসূচি পালন করে সিন্ডিকেট সদস্যদের কাছে পুনরায় স্মারকলিপি দেন। 

এ সময় তাদের পদোন্নতির ব্যাপারে উপাচার্যসহ সব সদস্যদের কাছে অনুরোধ জানিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের আহ্বান করেন। 

প্রসঙ্গত, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়য়ের একটি সিন্ডিকেট বৈঠক বিএসএমএমইউর বিধিমালা থেকে চিকিৎসকদের পদোন্নতি সংক্রান্ত ১৯৯৯ সালের নীতিমালাটি বাদ দেওয়া হয়।

Advertisement

বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: রিজভী

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়নের

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি বাংলাদেশ হকার্স ইউনিয়নের

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

সরকারি বাসায় অনিয়ম পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম