Logo
Logo
×

Advertisement

রাজধানী

পুরান ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর কর্মীর ওপর প্রতিপক্ষের হামলা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ১১:১৬ পিএম

পুরান ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর কর্মীর ওপর প্রতিপক্ষের হামলা

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ এলাকায়  শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের কর্মী নাজির হোসেনের ওপর একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় প্রতিপক্ষের হামলায় নাজির পাশের ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং তার হাত কেটে যায়। এসময় তার দলীয় কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিএনপি  প্রার্থী বাবুল যুগান্তরকে  বলেন, নাজির হোসেনকে ওয়ার্ডের আইডিয়াল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রে আমার এজেন্ট করার কথা হয়েছিল।

শুক্রবার রাত ৮টায় ওয়ার্ডের ইসলামবাগে হাজী বাবুল রোডে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার যুগান্তরকে বলেন, ইসলাম বাগে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় নাজির রাস্তার পাশে ড্রেনে পড়ে হাত কেটে আহত হয়। আমরা বিষয়টি দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

প্রতিপ্রক্ষের হামলা

Advertisement

আরও পড়ুন

যুগান্তরে সংবাদ প্রকাশ ঢামেকে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ তদন্তের আশ্বাস

ঢামেকে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ তদন্তের আশ্বাস

চকবাজারে আগুন ১২ ঘন্টায় নিয়ন্ত্রণ সরুগলি-প্লাস্টিক পণ্য-ঝুঁকিপূণ ভবনে বিপাকে ফায়ার সার্ভিস

সরুগলি-প্লাস্টিক পণ্য-ঝুঁকিপূণ ভবনে বিপাকে ফায়ার সার্ভিস

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম