Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসানকে সংবর্ধনা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ১০:২০ পিএম

বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসানকে সংবর্ধনা

Advertisement

অবসরে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ উপলক্ষে বৃহস্পতিবার প্যাথলজি বিভাগের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ মার্চ থেকে ২০১৮ সালের ২৪ মার্চ পর্যন্ত পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসান খান বিএসএমএমইউয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৫৫ সালের ১২ মার্চ টাঙ্গাইলের ঘাটাইল থানার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন এবং টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি, ১৯৭৪ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯৪ সালে সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ) থেকে প্যাথলজিতে এমফিল ডিগ্রি অর্জন করেন।

অবসরের আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটে নাকাল রাজধানীবাসী অটোরিকশা চালকদের অবরোধ ভাঙচুর

অটোরিকশা চালকদের অবরোধ ভাঙচুর

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম