Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি, অবস্থা সঙ্কটাপন্ন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৪:৫১ পিএম

স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি, অবস্থা সঙ্কটাপন্ন

চিকিৎসক দম্পতি রাজিব-অনূসূয়া। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে চিকিৎসক দম্পতি দগ্ধ হয়েছেন।  তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।  স্বামীর অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।  স্ত্রীরও অবস্থা গুরুতর।

দগ্ধরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্টার ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২)।

বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।  ডা. রাজিবের শরীরের ৮৭ শতাংশ এবং তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজিবকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।  তার অবস্থা সঙ্কটাপন্ন।  স্ত্রীর অবস্থাও গুরুতর।

জানা গেছে, ডা. রাজিব ও অনূসূয়া দম্পতি রাজধানীর হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন।  গত তিন সপ্তাহ ধরে তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য কুমিল্লার দেবীদ্বারে দাদা বাড়িতে রয়েছে।

সূত্র বলছে, ওই রাতে রাজিব জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার একটি বড় বোতল থেকে ছোট বোতলে ঢালছিলেন।  তখন কিছু স্যানিটাইজার নিচে পড়ে যায়।  এ সময় মুখে থাকা সিগারেট অথবা মশার কয়েল থেকে আগুন ধরে যায়।  এতে রাজিব দগ্ধ হন।  তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন স্ত্রী অনূসূয়াও।

Advertisement

হ্যান্ড স্যানিটাইজার আগুন দগ্ধ চিকিৎসক দম্পতি অবস্থা সঙ্কটাপন্ন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম