Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় অনলাইন শপ ‘ইমরোজ কালেকশনসকে’ জরিমানা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০২:৩৬ পিএম

ঢাকায় অনলাইন শপ ‘ইমরোজ কালেকশনসকে’ জরিমানা

ছবি-সংগৃহীত

Advertisement

ঢাকার কলাবাগানে ‘ইমরোজ কালেকশনস’ নামের একটি অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

অনলাইনে অর্ডার নিয়ে পণ্য সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।  

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় বলে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান।

তিনি বলেন, টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ পেয়ে সেখানে গিয়ে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে ব্যবসা করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

মাহিন ইসলাম তন্বী নামের এক নারী ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভবনের নিচতলায় ওই দোকানটি চালান। ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকেন তিনি।

ওসি বলেন, দুজন ভুক্তভোগী কলাবাগান থানায় এসে অভিযোগ করেন, তিন মাস আগে টাকা পাঠিয়ে তারা ইমরোজ কালেকশনসে পণ্যের অর্ডার করেছিলেন। সেই পণ্য এখনও পাননি।

সেই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোববার রাত ১১টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে আরও নানা অনিয়ম দেখতে পান বলে জানান তিনি। 

দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই অনলাইন শপকে আড়াই লাখ টাকা জরিমানা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Advertisement

অনলাইন শপ জরিমানা

Advertisement

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

মতিঝিল গুলিস্তান ফার্মগেট ও নিউমার্কেটে অভিযান ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম