Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:৪৩ পিএম

বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

ফাইল ছবি

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।  বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আব্দুল করিম (৩০), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার (২৫) ও তাদের মেয়ে ফাতেমা আক্তার (২)।

দগ্ধদের বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

দগ্ধ আব্দুল করিমের ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে।  তিনি ভাড়া বাসায় থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশুসহ তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তারের শরীরের ৯৫ শতাংশ ও তাদের দুই বছরের মেয়ে ফাতেমা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন হাসপাতালে এসেছেন।  তাদের অবস্থা আশঙ্কাজনক। 

Advertisement

বার্ন ইউনিট দগ্ধ

Advertisement

আরও পড়ুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং রাষ্ট্রদ্রোহের মামলায় আয়াসসহ ৪ জন রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের মামলায় আয়াসসহ ৪ জন রিমান্ডে

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

১২ দফা দাবিতে হাজারীবাগে রিকশাশ্রমিকদের বিক্ষোভ

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের অবস্থান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম