Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম

ডিবি কার্যালয়ে নায়িকা অপু বিশ্বাস

Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে আসেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন। 

অপু বিশ্বাসের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এসব ভিডিও প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

এর আগে শনিবার রাতে হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান নায়িকা অপু বিশ্বাস। 

শনিবার রাত সাড়ে আটটার দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে পরে ৯টার দিকে চলে যান। 

অপু বিশ্বাসের আগমনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন।প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে যান অপু বিশ্বাস।
 

ঢাকায় চাকরি করাকালীন সময় থেকেই তার সঙ্গে অপুর পরিচয় এবং অনেকটা ভাই-বোনের মতোই সম্পর্ক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  
 

 

Advertisement

ডিবি কার্যালয় নায়িকা অপু বিশ্বাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম