Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে গণপরিবহণ সংকট, যাত্রীদের ভোগান্তি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৯:২৬ এএম

রাজধানীতে গণপরিবহণ সংকট, যাত্রীদের ভোগান্তি

Advertisement

রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়েক দলের সমাবেশ আজ। নাশকতার শঙ্কায় অনেকে বন্ধ রেখেছেন যানবাহন চলাচল। যে গাড়িগুলো চলছে, সেগুলোতে ছিল যাত্রীদের অস্বাভাবিক চাপ। আর এ সুযোগে দ্বিগুণ-তিনগুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছে সিএনজিচালিত অটোরিকশাগুলো। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা।

শনিবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় এমন চিত্র দেখা যায়।

গণপরিবহণ চালকরা জানিয়েছেন, মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহণ নিয়ে বের হচ্ছেন না তারা। অধিকাংশ বাসচালক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাড়া নিয়ে আসছেন। অল্প কিছু গণপরিবহণ চললেও যাত্রী আছে ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ। মূলত নাশকতার শঙ্কা থেকেই বাস চলাচল সীমিত।

এদিকে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

এ ছাড়া জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে।

আরও পড়ুন: দুপুরে বিএনপির সমাবেশ, ভোরই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে এলডিপি, মালিবাগ মোড়ে বিকাল ৩টায় সমাবেশ করবে এনডিএম, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।

এ ছাড়া বিজয়নগর পানির ট্যাংক মোড়ে বেলা ১১টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (নুরুল হক), পুরানো পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট, পুরানো পল্টন কালভার্ট এলাকায় বিকাল ৩টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) ও জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর ১২টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরানো পল্টন মোড়ে বিকাল ৪টায় সমাবেশ করবে লেবার পার্টি।

Advertisement

রাজধানী গণপরিবহণ সংকট ভোগান্তি

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী, ৩ দাবি মেয়ের

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে এলো অটোচালক জনি হত্যার চাঞ্চল্যকর তথ্য

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম