Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

স্ত্রীর পর মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল ডিআইজি নাসিরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০১:১৪ পিএম

স্ত্রীর পর মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল ডিআইজি নাসিরুল

Advertisement

আগুনে মারা যাওয়া বুয়েটের শিক্ষার্থী লামিশা ইসলাম অ্যাডিশনাল ডিআইজি নাসিরুল ইসলামের বড় মেয়ে। ২০১৮ সালে স্ত্রীকে হারিয়েছেন নাসিরুল ইসলাম। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে চলে গেল। 

লামিশা ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২২তম ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ছিলেন।

লামিশাকে হারিয়ে বাবা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) নাসিরুল ইসলাম হয়ে পড়েছেন বাকরুদ্ধ। তার সহকর্মীরাও শোকে স্তব্ধ হয়ে গেছেন।

স্ত্রী মারা যাওয়ার পর দুই কন্যাসন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করেননি তিনি। সন্তানদের নিয়ে থাকতেন রমনার পুলিশ কমপ্লেক্সে। মেয়েদের মানুষের মতো মানুষ করতে মায়ের ভূমিকা পালন করতেন বাবা। কিন্তু বেইলি রোডে আগুনে দগ্ধ হয়ে মেয়ে লামিশাও চলে গেলেন। তাই তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন তিনি।

Advertisement

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লামিশা ইসলাম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম