Logo
Logo
×

Advertisement

রাজধানী

স্বামীকে ফোন করে শেষ কী কথা বলেছিলেন স্ত্রী নাজিয়া 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম

স্বামীকে ফোন করে শেষ কী কথা বলেছিলেন স্ত্রী নাজিয়া 

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে লাগা ভয়াবহ আগুনে একই পরিবারের তিনজন মারা গেছেন। এর মধ্যে মা ও দুই শিশু রয়েছে। 

নিহতের আত্মীয় রিফাত গণমাধ্যমকে জানান, দুই সন্তান আয়ান ও আয়াতকে নিয়ে স্বামীর সঙ্গে বেইলি রোড এলাকায় থাকতেন নাজিয়া আক্তার। তার স্বামী মো. আশিক পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে যান তিনি। 

আরও পড়ুন: ‘আমাকে বাঁচাও, আমি আটকা পড়েছি’, বাবাকে শেষ কথা নিমুর

সেই সময় দুই শিশুসন্তানকে নিয়ে ওই ভবনের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় খেতে যান নাজিয়া। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন দিয়ে আগুনের ঘটনা জানান। 

পরে তৃতীয় তলার সিঁড়ি থেকে আয়ানের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে নাজিয়া ও আয়তও মারা যায়। ঢাকা মেডিকেলের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে।

রিফাত হোসেন আরও জানান, ঘটনার সময় ওই ভবনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়েছে।  
 

Advertisement

বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন স্বামী ফোন স্ত্রী নাজিয়া 

Advertisement

আরও পড়ুন

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ আরোহী নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম