Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

বদির ভাতিজা শাহজাহান রাজধানীতে গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ এএম

বদির ভাতিজা শাহজাহান রাজধানীতে গ্রেফতার

Advertisement

কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

রোববার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এর আগে, গত ২০ অগাস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

Advertisement

কক্সবাজার টেকনাফ বদি ভাতিজা শাহজাহান রাজধানী গ্রেফতার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম