Logo
Logo
×

Advertisement

রাজধানী

ইশরাককে মেয়র ঘোষণার দাবি

রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৭:৫২ এএম

রাতেও কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে বিক্ষোভ

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে যমুনার সামনেই (কাকরাইল মসজিদের মোড়) সারারাত অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা। 

বুধবার (২১ মে) সন্ধ্যার পর থেকে হাজারো নেতাকর্মী ইশরাকের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন। এর ফলে হেয়ার রোড, মৎস্য ভবনের মোড়, কাকরাইল ও সার্কিট হাউজ সড়কসহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইশরাকের সমর্থকরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এবং ইশরাকের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত তারা যমুনার সামনে অবস্থান চালিয়ে যাবেন। যদি রায় তাদের বিপক্ষে যায়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সন্ধ্যার পর বিক্ষোভ আরও তীব্র রূপ নেয়। কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন, যার নেতৃত্বে ছিলেন ইশরাক নিজেই। তিনি ঘোষণা দিয়েছেন, ‌‘দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না।’

এর আগে সকাল ১০টা থেকে মৎস্য ভবনের মোড় ও কাকরাইল মসজিদসংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। প্রথমে মৎস্য ভবনের মোড়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার পর তারা যমুনার দিকে অগ্রসর হয়। বিকাল ৬টা পর্যন্ত কাকরাইল মসজিদের সামনের সড়কেও অবস্থান করতে দেখা যায় তাদের।

নিরাপত্তা নিশ্চিত করতে যমুনার চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য মোতায়েন রয়েছে। তারা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন।

এই রায়ের অনুলিপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘোষণার বাস্তবায়ন নিশ্চিত করতেই বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছেন বলে জানান দলটির শীর্ষস্থানীয় নেতারা।

Advertisement

ইশরাক বিএনপি

Advertisement

আরও পড়ুন

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

‎শহরের মঞ্চে পুঁথি সন্ধ্যা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম