Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

ঢাকায় বৃষ্টি নিয়ে নতুন বার্তা

ফাইল ছবি

Advertisement

আজ রাজধানীর আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে ।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে দেশের চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

বৃষ্টির খবর আবহাওয়ার খবর

Advertisement

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম