Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জে ছিনতাইয়ে বাধা বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় ফুলবানু (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিরাজুলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফুলবানু ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তিনি মেয়ের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত সিরাজুল একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

নিহতের ছেলে আব্দুল কুদ্দুসের অভিযোগ, তার মা বোনের বাড়ির পাশে ছোট ভাই ইদ্রিসের উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় সিরাজুল তার মায়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার মা সিরাজুলকে চিনে ফেলায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে।

প্রতিবেশী বহর বাইয়া জানান, চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার লাশ দেখতে পান তিনি। উপস্থিত কয়েকজন তাকে জানান, লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছে। পরে সিরাজুলকে সন্দেহ হলে বাড়িতে গিয়ে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পান তারা। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতিবেশী নাজমা প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, আমার ফুফু বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা দিলে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত সিরাজুলের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, অভিযুক্ত সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

বারবার উদ্যোগেও মেলেনি স্থায়ী সুফল ঢাকার বাসে শৃঙ্খলার পথে পুরোনো বাধা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

আরও পড়ুন

শুধু অতিপ্রয়োজনীয় পণ্য কিনে টিকে থাকার চেষ্টা বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

বাজারজুড়ে শুধুই দীর্ঘশ্বাস

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

মেগা সংস্কারে হারানো রূপে ‘সিন্দুরমতি’

অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের বৈঠক আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

আর্থিক খাত সংস্কারের শর্তে মিলবে ঋণ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম