Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

‘স্মার্ট কমবাসশন ইনজেক্টর’ ল্যামার ইউনিভার্সিটির আইডিয়া পিচ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

‘স্মার্ট কমবাসশন ইনজেক্টর’ ল্যামার ইউনিভার্সিটির আইডিয়া পিচ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লামার ইউনিভার্সিটিতে আয়োজিত কার্ডিনালস আইডিয়াস পিচ কম্পিটিশনে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল প্রথম স্থান অর্জন করেছে। তাদের উদ্ভাবিত স্টার্টআপ ধারণা “স্মার্ট কনভার্সন ইনজেক্টর” বিচারকদের দৃষ্টি কাড়ে।

এই ডিভাইসটি একটি এআই–সহায়ক ফুয়েল-ইনজেকশন ও কনভার্সন সিস্টেম, যা নির্গমন কমানো, জ্বালানি খরচ হ্রাস এবং রিয়েল-টাইম ইঞ্জিন পারফরম্যান্স বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। শক্তিশালী প্রকৌশল ভিত্তি ও বাণিজ্যিক সম্ভাবনার জন্য বিচারকরা তাদের প্রশংসা করেন।

দলটির সদস্যরা হলেন- মো. মজহারুল ইসলাম, মোহাম্মদ শাহাদাত হোসেন শিকদার এবং টিম সুপারভাইজারসবুজ কুমার শীল—যারা বাংলাদেশের প্রকৌশল ও পাওয়ার সিস্টেম খাতে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রকল্পটির মেন্টর ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, যিনি প্রযুক্তিগত পরিমার্জন, বাজার বিশ্লেষণ ও ব্যবসায়িক মডেল উন্নয়নে দিকনির্দেশনা দেন।

লামার ইউনিভার্সিটি ভেঞ্চার সেন্টার আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। ইভেন্টটির স্পন্সর ছিল স্টেলার, ফুয়েলট্র্যাক্স এবং পাম্পটেক্স। দলটি তাদের এ অর্জনকে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান বাংলাদেশের প্রযুক্তি সম্প্রদায়ের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম