Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

Advertisement

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ১২ জন গবেষক।

বুধবার (৭ অক্টোবর) ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করা হয়।তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গর্বিত গবেষকরা হলেন  অধ্যাপক ড. গোলাম রাসুল, অধ্যাপক ও চেয়ার, অর্থনীতি বিভাগ; ড. শুভাশ চন্দ্র পাল, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. হারুন উর রশিদ, অধ্যাপক ও কো-অর্ডিনেটর, রসায়ন বিভাগ; ড. মো. নাজিরুল ইসলাম সরকার, অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস; ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ড. মো. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. নাঈম হোসেন, সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ; ড. মো. শওকাত হোসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; মো. আলামিন তালুকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মোস্তাক করিম খান রনি, কলেজ অব নার্সিং।

এছাড়া আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাহমুদ জোবায়ের ও মো. মোবারক হোসেনও এ তালিকায় স্থান পেয়েছেন।আইইউবিএটির এই অনন্য কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির সুনামকে আরও সুসংহত করেছে। বিশ্বমানের গবেষণায় অবদান রাখা এই গবেষকদের সাফল্য শুধু আইইউবিএটির জন্যই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের জন্যও এক গৌরবময় অর্জন।

এ সাফল্যে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আলিমুল্লাহ মিয়ান ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর উত্তরায় সবুজ ক্যাম্পাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, নার্সিংসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনা করছে। দক্ষ, নৈতিক ও বৈশ্বিকভাবে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করাই আইইউবিএটির লক্ষ্য।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের

কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম