Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

Advertisement

শরতের স্নিগ্ধতা ও বাংলার ঋতুবৈচিত্র্যকে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে উদযাপিত হয়েছে ‘শরৎ উৎসব-২০২৬’।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডির  রাশিয়ান হাউজ মিলনায়তনে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবনের সহযোগিতায় ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আবহমান বাংলার ঋতুবৈচিত্র্য, প্রকৃতির সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা সাহিত্য ও সংগীতে নানাভাবে প্রতিফলিত হয়েছে। সময়ের পরিবর্তনে নাগরিক জীবনে নানা রূপান্তর এলেও ঋতুভিত্তিক সাংস্কৃতিক চর্চা ও শৈল্পিক প্রকাশের ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। তাই শরতের স্নিগ্ধতা ও আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপনের লক্ষ্যেই এ উৎসবের আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে ভারতের হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) গোকুল ভি কে বলেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য দুই দেশের সম্মিলিত উত্তরাধিকার। উৎসবের ধরন ভিন্ন হলেও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, সম্প্রীতি ও সৌন্দর্যবোধ দুই দেশের মানুষকে একসূত্রে যুক্ত করে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ঋতু উৎসবের ধারণাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। দুর্গাপূজা, দশমী ও নবমী মতো উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের প্রতিফলন। এসব উৎসবের মধ্য দিয়ে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপিত হয়। 

ভারত-বাংলাদেশের এই অভিন্ন ঐতিহ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক।অনুষ্ঠানে ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী বীরেন সেন ও সংগঠনটির সহ-সভাপতি রবিউল ইসলাম মিলটনসহ দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের

কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম