Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ঢাকায় অনুষ্ঠিত হলো ৮ম হোস্টিং সামিট ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম

ঢাকায় অনুষ্ঠিত হলো ৮ম হোস্টিং সামিট ২০২৬

আলফা নেটের উদ্যোগে ৮ম হোস্টিং সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় রাজধানীর নিকুঞ্জে আলফা নেটের উদ্যোগে ৮ম হোস্টিং সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত এই সামিটে দেশের শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানি এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে- বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, পুলিশের সাইবার নিরাপত্তা শাখাসহ দেশের প্রায় ৩০টি শীর্ষ ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাইবার সিকিউরিটি ও ফরেনসিক কম্পিউটিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহমান (কম্পিউটার ও সাইবার বিজ্ঞান কলেজ, প্রিন্স মুগরিন বিশ্ববিদ্যালয়, মদিনা, সৌদি আরব)। মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার।

সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, দেশের হোস্টিং শিল্পের টেকসই উন্নয়নে আধুনিক অবকাঠামো গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

তিনি বলেন, দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ডিজিটাল অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের হোস্টিং শিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

বংশালে নিশার আত্মহত্যা: বান্ধবীসহ গ্রেফতার ২

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

রুটি চুরির অভিযোগে শিশুকে মারধর

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

সিটিটিসির অভিযানে দুই মামলার পলাতক আসামি সুমিত গ্রেফতার

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযান

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাতে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কি, জানাল আবহাওয়া অধিদপ্তর

আরও পড়ুন

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের ডিলার সম্মেলন

আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনের ডিলার সম্মেলন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

পটিয়ায় যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন

তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ

তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে স্বীকৃতি দিল ফ্রেশ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম