Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্মোচন

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি) এবং আইইউবি লাইব্রেরি।

কাজী নজরুল ইসলাম: থ্রী প্লেইস নামক একটি অনুবাদ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। এটি কাজী নজরুল ইসলাম রচিত তিনটি নাটকের ইংরেজি অনুবাদের একটি সংকলন। নাটক তিনটি হলো শ্রীমন্ত, বিদ্যাপতি এবং বিষ্ণুপ্রিয়া; অনুবাদ করেছেন যথাক্রমে রাবিয়াহ বিনতে হোসাইন, জারিফা তানয়ীর চৌধুরী, ফারহীন তাসনিম। এছাড়াও বইটিতে জায়গা পেয়েছে কবির লায়লা-মজনু নাটকের ১১টি গান; অনুবাদ করেছেন মায়িশা মিজান নীহা। 

অনুবাদকেরা সবাই আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থী। বইটি সম্পাদনা করেছেন ডিইএমএল বিভাগের অধ্যাপক এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। এছাড়াও, কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলা এবং ইংরেজি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সনদপত্র, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম। শুরুতে নজরুলসংগীত পরিবেশন ও কবির প্রতি অঞ্জলি নিবেদন করেন আইইউবির আইন বিভাগের শিক্ষার্থী তাহসিন মিতি। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান। 

অনুবাদকদের পক্ষে বক্তব্য রাখেন রাবিয়াহ বিনতে হোসাইন। অনুবাদ গ্রন্থটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। বইটি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক ড. এ. এইচ. এম. হায়াতুল্লাহ। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির গ্রন্থাগারিক মো. শাহজাদা মাসুদ আনোয়ারুল হক। আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২০৬৭ শিক্ষার্থী

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

নতুন ১৩ ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো কমফি

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম