স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আয়োজন করে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প। গত ২৫ ও ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আলোক হাসপাতাল লিমিটেডে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
ক্যাম্পে স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, স্তনের অস্বাভাবিক পরিবর্তন শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. নাজমুন নাহার পপি, জেনারেল অ্যান্ড কলোরেক্টাল সার্জন।
ক্যাম্পে অংশগ্রহণকারী অধিকাংশ রোগী ও সেবাগ্রহীতা এ উদ্যোগের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং আন্তরিক সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
