Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

Advertisement

চায়ের দোকানি বাবা-মায়ের শ্রম ও তাদের সন্তানদের শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ‘নাম্বার ওয়ান বাবার কৃতীসন্তান সংবর্ধনা ২০২৬’ আয়োজন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড নাম্বার ওয়ান। এ আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চায়ের দোকানিদের ১৩৫ জন মেধাবী সন্তান এবং তাদের বাবা-মাকে সংবর্ধনা দেওয়া হয়।

২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী দুই বছর শিক্ষাসহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে নাম্বার ওয়ান।

এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ১০ মিনিট স্কুল থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক অনলাইন একাডেমিক কোর্স করার সুযোগ পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। 

লেখক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হওয়ার জন্য শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়, প্রয়োজন স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস। 

আয়মান সাদিক বলেন, শিক্ষার্থীদের জীবনে সঠিক দিকনির্দেশনা ও শেখার সুযোগ অনেক বড় ভূমিকা রাখে। তোমরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে নিজেদের মেধার পরিচয় দিয়েছ। এবার এই অর্জনকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশোনা, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি এবং নিজের ওপর বিশ্বাস রাখলে তোমরা এইচএসসি পরীক্ষাতেও ভালো করতে পারবে। তোমাদের শিক্ষাযাত্রায় নাম্বার ওয়ানের এই সহায়তা যেন কাজে লাগে, সেটাই আমাদের প্রত্যাশা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড নাম্বার ওয়ান দীর্ঘদিন ধরে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য বাজারজাত করে আসছে।  দেশের প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানিদের সঙ্গে ব্র্যান্ডটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের সন্তানদের শিক্ষাগত অর্জনের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষার পথে সহায়তা করার মাধ্যমে নাম্বার ওয়ান তাদের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রেখেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম