Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬

সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

Advertisement

দেশের সাংবাদিকদের নিয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে দেশসেরা ২২ জন সাংবাদিক পত্রিকা-অনলাইন, টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার অর্জন করেন। 

২৪ নভেম্বর (মঙ্গলবার) বিকালে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এ আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও নগদ পরিচালনা বোর্ডের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্টজনরা এতে অংশ নেন।

বিগত এক বছরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশিত ও প্রচারিত রিপোর্টের মধ্য থেকে সেরা ২২টি প্রতিবেদনকে এ বছর বিজয়ী হিসেবে নির্বাচন করেন ১০ সদস্যের জুরি বোর্ড। 

অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকদের পুরস্কৃত করার জন্য ডিআরইউ এবং নগদকে ধন্যবাদ। সাংবাদিকরা অনেস্ট ব্রোকার হিসেবে মানুষের কাছে সত্য তুলে ধরেন এবং তাদের গঠনমূলক ও স্বাধীন ফিডব্যাক নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আমি বিশ্বাস করি, নগদ-ডিআরইউ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ডের মতো স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ আগামী দিনে সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কোনো সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় ২ কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে ডিআরইউর সঙ্গে কাজ করার পাশাপাশি সোশ্যাল সেফটিনেটের আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে নগদ সবসময় পাশে থাকবে।

এবারের প্রিন্ট ও অনলাইন পত্রিকা থেকে বিজয়ী সাংবাদিকরা হলেন- ফয়সাল খান (দৈনিক দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (দৈনিক আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (দৈনিক যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (দৈনিক আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), মো. জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (দৈনিক প্রথম আলো), এফএম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (দৈনিক আজকের পত্রিকা)। 

এছাড়া টেলিভিশন ও রেডিও ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছেন- কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), মো. গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।

আমন্ত্রিত অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার এ চৌধুরী, জুরি বোর্ডের চেয়ারম্যান দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে ২০২১ ও ২০২৫ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের আয়োজনে যুক্ত ছিল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ লিমিটেড। দেশীয় আর্থিক সেবা হিসেবে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন ও কাজের স্বীকৃতি প্রদানে বরাবরই সক্রিয় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম