চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খেলাপি ঋণ আদায়ের দীর্ঘ ১৬ বছরের আইনি প্রক্রিয়া শেষে বন্ধকী সম্পত্তির দখল বুঝে নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। গত ১৭ নভেম্বর অর্থঋণ আদালত-১, চট্টগ্রামের জারি করা দখল পরোয়ানার ভিত্তিতে সম্পত্তিটির দখল গ্রহণ করা হয়।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম জেলা জজ আদালতের নাজির উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষে দখল বুঝে নেন এমটিবি আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ‘ফ্যাশন ক্রিয়েট এপারেলস’ ঋণখেলাপি হওয়ায় ব্যাংক ২০১০ সালে অর্থঋণ মামলা দায়ের করে। মামলার রায় অনুকূলে আসার পর ২০১২ সালে অর্থঋণ জারি মামলা করা হয়। পরবর্তীতে অর্থঋণ আদালত আইনের ৩৩(৫) ধারা অনুযায়ী ব্যাংক ভোগদখলের সনদ লাভ করে এবং সেই সনদের আলোকে বন্ধকী সম্পত্তির দখল বুঝে নেয়।
