Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

জেসিআই বাংলাদেশের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১০:৪৭ পিএম

জেসিআই বাংলাদেশের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

Advertisement

সম্প্রতি সিটি ব্যাংক ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করবে। এই বিশেষ চুক্তির আওতায় নারীদের জন্য একটি বিশ্ব সম্প্রদায়ে জড়িত থাকার জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার এবং জেসিআই বাংলাদেশের ২০২১ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী এবং সিটি ব্যাংকের হেড অফ সিটি আলো মারিয়াম জাভেদ জুহিসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Advertisement

চুক্তি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম