Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এলিট

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:১১ পিএম

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এলিট

Advertisement

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর সভাপতি নিয়াজ মুর্শেদ এলিট।

নিয়াজ মুর্শেদ এলিট বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনিবাহী সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কামিটির সদস্য ছিলেন।

গত ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সারা দেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেস্টসের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন।

সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচনের পর সমিতির সংবিধান মোতাবেক আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পান এলিট। 

তরুণ এ রাজনীতিক রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। 

তিনি জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ অ্যাডভাইজার।

এ ব্যাপারে নিয়াজ মুর্শেদ এলিট বলেন, কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি জনকল্যাণ মুখী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
 

Advertisement

সড়ক পরিবহন মালিক সমিতি যুগ্ম সাধারন সম্পাদক এলিট

Advertisement

আরও পড়ুন

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের চা দোকানি বাবা-মাকে সংবর্ধনা দিল নাম্বার ওয়ান

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের বিশেষ উদ্যোগ

গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম