Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ইউল্যাব শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে: তথ্যমন্ত্রী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১০:৫৭ পিএম

ইউল্যাব শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে: তথ্যমন্ত্রী

Advertisement

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউল্যাব তাদের শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে। শনিবার, ১ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় ইউল্যাবের থিম সং দিয়ে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।

তথ্যমন্ত্রী ইউল্যাবের সবুজ ক্যাম্পাস নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান। তিনি বলেন, ইউল্যাব ভিন্ন ধ্যান-ধারণা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। অন্যরা যখন মার্কেট ডিমান্ডকে গুরুত্ব দিচ্ছে ইউল্যাব তখন সামাজিক ও মানবীয় দিক বিবেচনায় রেখে কারিকুলাম সাজিয়েছে। এক্ষেত্রে ইউল্যাব একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান।

তিনি শিক্ষার্থীদেরকে পরিশ্রমী হতে বলেন। ড. এপিজে আব্দুল কালামের উক্তি বিবৃতি করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রমী হতে হবে। তবেই সফলতা ধরা দেবে।

ইউল্যাব বোর্ড ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ তার বক্তব্যে ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ এর অবদানের কথা স্মরণ করেন, যিনি তরুণ সমাজের পূর্ণ সম্ভাবনায় বিকাশ সাধনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্মৃতি ও ইউল্যাবে তাঁর অবদানের কথাও স্মরণ করেন।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সমাপণী বক্তব্যে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের সুস্থ্যতা কামনা করেন।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউল্যাবের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক আরজু ইসমাইল।

Advertisement

ইউল্যাব শিক্ষার্থী দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলছে তথ্যমন্ত্রী

Advertisement

আরও পড়ুন

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম