Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোনের বাড়ি বেড়াতে যাওয়াই কাল হলো কিশোরের!

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

বোনের বাড়ি বেড়াতে যাওয়াই কাল হলো কিশোরের!

Advertisement

রাজশাহীর চারঘাটে মায়ের ওপর অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বখতিয়ার (১২) নামে এক স্কুলছাত্র। রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বখতিয়ার উপজেলার মোক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকাল ৫টার দিকে বখতিয়ার মোক্তারপুর মধ্যপাড়ায় তার বড় বোন দিপ্তির বাড়িতে বেড়াতে যায়। এ নিয়ে তার মা দিলারা বেগম বখতিয়ারকে বকাঝকা করেন।

এরপর কোনো কিছু না বলে বখতিয়ার মোক্তারপুর মন্ডলপাড়া মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। নামাজ শেষে বাড়িতে এসে নিজ ঘরে অবস্থান করছিল। এশার নামাজ পড়তে যাওয়ার জন্য তার বাবা শরিফুল ইসলাম ডাকতে গেলে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। বাবার ডাকাডাকির পর ছেলের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের তীরের সঙ্গে বাঁধা ওড়নায় বখতিয়ারের দেহ ঝুলছে। 

সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগীতায় বখতিয়ারকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না মা দিলারা বেগমসহ পরিবারের কেউ।

বোন দিপ্তি কান্না জড়িত হয়ে বলেন, কে জানতো আমার বাড়িতে এই যাওয়ায় আমার ভাইয়ের শেষ যাওয়া। মায়ের ওপর রাগ করে ভাইটি আমার চিরবিদায় নিল। এখন কাকে ভাই বলে ডাকব।

বাবা শরিফুল ইসলাম বলেন, কে জানতো মায়ের বকুনি সহ্য করতে না পেরে আমার কলিজা এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে।

চারঘাট মডেল ওসি মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবু সাইদ চাঁদ

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবু সাইদ চাঁদ

পালিয়ে যাওয়া সেই ডিআইজির সন্ধান ১১ দিনেও মেলেনি

পালিয়ে যাওয়া সেই ডিআইজির সন্ধান ১১ দিনেও মেলেনি

আরও পড়ুন

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম