Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পালিয়ে যাওয়া সেই ডিআইজির সন্ধান ১১ দিনেও মেলেনি

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

পালিয়ে যাওয়া সেই ডিআইজির সন্ধান ১১ দিনেও মেলেনি

Advertisement

বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত অবস্থায় পালিয়ে যাওয়া ডিআইজি এহসান উল্লাহ ১১ দিনেও কর্মস্থলে যোগ দেননি। তিনি কোথায় আছেন কোনো সন্ধানই জানে না একাডেমি কর্তৃপক্ষ। 

তবে পালিয়ে যাওয়ার দুই দিন পরে ডাকযোগে ছুটির আবেদন করেছিলেন ডিআইজি এহসান উল্লাহ; যা গৃহীত হয়নি বলে জানান একাডেমি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন ডিআইজি এহসান উল্লাহ। তিনি বরিশালের পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ১১ দিনেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তবে তিনি ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছিলেন। যেটি গৃহীত হয়নি। তার অনুপস্থিতির কারণে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী জানান, এহসান উল্লাহ ১১ দিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন এএসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া ছাড়া কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই। কোনো ব্যবস্থা নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারেন। আমরা ডিআইজি এহসান উল্লাহর নিখোঁজের বিষয়ে ইতোমধ্যে একটি প্রতিবেদন পাঠিয়েছি।

উল্লেখ্য, সারদায় কর্মরত ছিলেন ডিআইজি এহসান উল্লাহ। বুধবার সকালে পুলিশের একটি দল সারদা পুলিশ একাডেমিতে তাকে আটক করতে অভিযান চালায়। এ খবর আগে থেকেই জেনে যান এহসান উল্লাহ। পরে আটকের খবর জানতে পেরে তিনি একাডেমি থেকে পালিয়ে যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির বক্তব্যে ‘সমর্থন’ জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

আইজিপির বক্তব্যে ‘সমর্থন’ জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

সারা দেশে ১০ হাজারের বেশি পুলিশ কনস্টেবল নিয়োগ

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

আরও পড়ুন

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পুলিশ-সোর্স যোগসাজশে ট্রাক থেকে ইয়াবা লুট, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

পরীক্ষায় দেখে লিখতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুসি, অতঃপর...

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেন্দ্রনগর খাল ও ধরলা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

ডেপুটি স্পিকারের উদ্যোগে প্রশস্ত হলো সড়ক, দেয়ালে সচেতনতার বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম