Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শপিং ব্যাগে মিলল নবজাতকের লাশ, এলাকায় চাঞ্চল্য

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

কসবার মন্দবাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে রেল লাইনের পাশে একটি লাল শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে কয়েকটি কুকুর ব্যাগটির কাছে চিৎকার করলে স্থানীয়রা কৌতূহলবশত ব্যাগটি খোলার চেষ্টা করেন। তখনই তারা দেখতে পান, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে আছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আখাউড়া রেলওয়ে পুলিশকে অবহিত করেন।  

আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় আশপাশে শতাধিক মানুষ ভিড় করেন। হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নবজাতক জন্মের পরপরই কোনোভাবে ফেলে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত- তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম