Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অনলাইনে প্রতারণার শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫১ পিএম

অনলাইনে প্রতারণার শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

Advertisement

বরিশালের মুলাদীতে অনলাইনে প্রতারণার শিকার হয়ে ৫ লক্ষাধিক টাকা হারিয়েছেন মারুফা নামের এক গৃহবধূ। টাকা ফেরত না পেয়ে তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মারুফা আক্তার (১৯) নাজিরপুর গ্রামের ইউসুফ সরদারের মেয়ে এবং উত্তর চরডাকাতিয়া গ্রামের জাহিদ হাওলাদারের স্ত্রী। গত ৪ মাসে তিনি নিজের ও তার ভাবীর স্বর্ণ বিক্রি করে অনলাইনে ৫ লক্ষাধিক টাকা দিয়েছেন বলে জানান তার বাবা ইউসুফ সরদার।   

মারুফার স্বামী জাহিদ হাওলাদার জানান, সোমবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন, তারপর থেকে স্ত্রী অনেকটা বিষণ্ন ছিলেন। রাতেও কারও সঙ্গে তেমন কথা বলেননি। কিছু জানতে চেয়েও উত্তর পাওয়া যায়নি।    

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বাজারে যান জাহিদ। পরে বাড়ি থেকে জানানো হয় মারুফা কয়েকবার বমি করে অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ি ফিরে স্ত্রীর কীটনাশক পানের বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গৃহবধূর বাবা ইউসুফ সরদার জানান, জাহিদ ঢাকায় চাকরি করায় মারুফা বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। প্রায় ৪ মাস ধরে মারুফা দিনের অনেকটা সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। সে কাউকে না জানিয়ে নিজের স্বর্ণ বিক্রি করে প্রতারকদের টাকা দেয়। পরে মারুফার ভাইয়ের স্ত্রীর স্বর্ণও বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা হারায়। মারুফা স্থানীয় নাতিরহাট বাজারে স্বর্ণালংকার বিক্রি করতো, ওই ব্যবসায়ী বিষয়টি জাহিদকে জানায়। পরে জিজ্ঞাসাবাদ ও বাড়ির লোকজনের কথাবার্তা শুনে মারুফার প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং টাকা ফেরতের চিন্তায় বিমর্ষ হয়ে পড়ে। টাকা ফেরত না পাওয়ায় সে আত্মহত্যা করে থাকতে পারে।      

এ ব্যাপারে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

শাশুড়ির হাতে বেতন-শ্বশুরকে দিতে হবে ফ্ল্যাট, অসহনীয় নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে লাশ উদ্ধার

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

আত্মহত্যার পর পাওনা বুঝে পেলেন সাংবাদিক পুলক

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম