Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ পিএম

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

Advertisement

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় একটি মামলা করেছেন।

ভুক্তভোগী তরুণী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী। তার পরিবার সাভার এলাকায় ভাড়া থাকে।

আসামিরা হলো- সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা–দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। 

এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে সোহেল। এতে সহযোগিতা করে অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলেও এজাহারে উল্লেখ করেন ওই তরুণী।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

যৌন হয়রানির শিকার শিশুকে বিচারকের চিঠি ‘ও জেলেই মরবে’

যৌন হয়রানির শিকার শিশুকে বিচারকের চিঠি ‘ও জেলেই মরবে’

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

সিলিকন ভ্যালিতে ছড়াচ্ছে ভয়ংকর ‘যৌন শিকারি’র তালিকা, রয়েছে এআই সংশ্লিষ্টদের নাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

হবিগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবোদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে শ্রমিক নির্যাতনের প্রতিবোদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

ভান্ডারিয়ায় ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূ্ন্য

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম