Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

Advertisement

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ এএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. রিফাত (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত রিফাত কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং কুশুরা ইউনিয়নের কান্টাহাটি গ্রামের মো. আব্দুলের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে জ্বরে ভুগছিল রিফাত। গত ২৩ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করেন। 

স্থানীয়দের দাবি, ঝাড়ফুঁক করানোর পর ক্রমেই তার অবস্থার অবনতি হয়। পরে রিফাতকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পরিবারের সূত্রে জানা গেছে, এর আগেও রিফাত জ্বরে আক্রান্ত হয়েছিল। তখন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এতে তার অবস্থা গুরুতর হয় বলে জানান চিকিৎসক।  

রিফাতের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ভর্তি ২০৩৬

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আরও পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

সাংবাদিক পরিচয়ে কাভার্ডভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদল নেতা বহিষ্কার

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম