Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হাতুড়িপেটায় হত্যা, পুত্রবধূ আটক

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়িকে হাতুড়িপেটায় হত্যা, পুত্রবধূ আটক

প্রতীকী ছবি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক নারীকে নির্মমভাবে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিলি আক্তার (৩০)-এর বিরুদ্ধে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পারুল বেগমের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বিল্লাল প্রবাসে যাওয়ার পর বাড়িতে তার বাবা-মা ও স্ত্রী লিলি আক্তার তিন সন্তানসহ বসবাস করে আসছিলেন। পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, রোববার (১৯ অক্টোবর) সকালে পারুল বেগমের স্বামী আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় যান। সন্ধ্যায় বাড়িতে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিলি আক্তার ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ির মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান পারুল বেগম। 

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং পুত্রবধূ লিলি আক্তারকে আটক করে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিলি আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

সপ্তাহে ৫ দিনই ঝুলে তালা, ব্যাহত চিকিৎসাসেবা

কসবার মেহারী স্বাস্থ্যকেন্দ্র সপ্তাহে ৫ দিনই ঝুলে তালা, ব্যাহত চিকিৎসাসেবা

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

দোয়ারাবাজার সীমান্তে ৩ বাংলাদেশি আটক

আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলে-মেয়েরাও আটক

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম