Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অস্ত্র-মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

অস্ত্র-মাদকসহ যুবদল নেতা গ্রেফতার

ছবি: যুগান্তর

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী জামিল মালিথাকে (৪০) গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুখ্যাত ‘চল্লিশ বাহিনী’র প্রধান রাখিবুল ইসলাম রাখির ঘনিষ্ঠ সহযোগী এবং ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযানে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।

গ্রেফতার জামিল মালিথা ফিলিপনগর গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, জামিল একজন চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। ভারত থেকে অবৈধভাবে আধুনিক আগ্নেয়াস্ত্র—বিশেষ করে অটোমেটিক পিস্তল পাচারের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। 

গ্রেফতার জামিলের ফিলিপনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, জামিলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিজিবি রাতেই তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।             

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

হাইকোর্টে আগাম জামিন খারিজ, ইডি দফতর থেকে বেরোতেই গ্রেফতার ইন্দ্রনীল সেন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেফতার ৪

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৯৯৭

আরও পড়ুন

বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম