Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন

Advertisement

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

পিতার হাতে ৩ বছরের কন্যাশিশু খুন

ফাইল ছবি

Advertisement

ঘাটাইলে পিতার হাতেই খুন হলো ৩ বছর বয়সি শিশু সন্তান তোয়া। পাষণ্ড পিতা ছুরিকাঘাত করে নিজ সন্তানকে খুন করেন। ঘটনাটি ঘটেছে রোববার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের কাইতকাই গ্রামে।

এ ঘটনায় ওই রাতেই ঘাতক পিতা মুক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় রক্তমাখা ছুরিটি।

জানা যায়, মুক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রী। তার ভাই মারা যাওয়ার পর এক সন্তানসহ বিয়ে করেন তার ভাইয়ের স্ত্রী রুমিকে। পরে মুক্তার হোসেনের ঔরসে জন্ম নেয় দুই সন্তান। এর মধ্যে তোয়া ছোট। মাঝেমধ্যেই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে যেতেন তিনি। ঘটনার রাতে বিছানায় গিয়ে মায়ের সঙ্গে ঘুমাতে যায় শিশু তোয়া। ঘুমন্ত অবস্থায় পাষণ্ড পিতা শিশুকন্যার বুক ও পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, মুক্তার হোসেন মানসিক বিকারগ্রস্ত। নিজ মেয়েকে মারার জন্য উদ্যত হয়েছেন একাধিকবার। কী কারণে কন্যা শিশুর ওপর ক্ষোভ ছিল তা বলতে পারছে না কেউ। 

এদিকে ঘটনার পরপরই ওসি মীর মোশারফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান যুগান্তরকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। আসামি গ্রেফতার হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি (মুক্তার) নাকি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। যেহেতু অভিযুক্তকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদের পর বিষয়টি জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

মাদক-নারীকাণ্ডে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবির অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা

সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাং সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম