Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হেলিকপ্টারে বাড়ি ফেরেন

বিএনপির প্রার্থী হওয়ার চেষ্টা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

বিএনপির প্রার্থী হওয়ার চেষ্টা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

গাজীপুরের শ্রীপুরে অস্ত্র ও ৭ সহযোগীসহ বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি সৌদি আরব থেকে ঢাকায় আসার পর হেলিকপ্টার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে নিজ বাড়িতে ফেরেন। পরে মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয় দেন।

বুধবার  (৫ নভেম্বর) দিবাগত  রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। গ্রেফতার ব্যক্তিদের নামে অস্ত্র মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল।

পুলিশ সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা এক সময় বরমী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সেই সময় এলাকার নানা অপকর্মের জন্য একাধিক মামলা হয়। ওই সব মামলায় সাজাপ্রাপ্ত হলে নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে পাসপোর্ট তৈরি করে ২০১৭ সালে সৌদি আরবে চলে যান এনামুল হক মোল্লা।

২০২৪ সালের ৫ আগস্টের পর সৌদি আরব থেকে এনামুল দেশে আসেন। বিমানবন্দর থেকে তার বাড়ি বরমী ফেরার সময় হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন। সম্প্রতি তিনি মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সব জায়গায় পোস্টার টাঙিয়ে রাজনৈতিক জানান দেন।

এনামুল হক গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করে ব্যাপক প্রচারণা চালান। তবে বিএনপির মনোনয়ন বঞ্চিত হন তিনি।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে যৌথবাহিনী ছাত্রদলের সাবেক নেতা বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেলগান, একটি চাকু উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের নামে অস্ত্র আইনে মামলার হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে এনামুল হক মোল্লাকে গ্রেফতারের খবরে শ্রীপুর উপজেলা শহরে মিছিল করেছে উপজেলা বিএনপি।

মিছিল শেষে পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, গ্রেফতার এনামুলের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এনামুলকে বহু আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য প্রশাসনকে অভিনন্দন জানান তিনি।

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি ঘোষিত গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম