Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেই আশরাফুলের জানাজা সম্পন্ন

Advertisement

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

সেই আশরাফুলের জানাজা সম্পন্ন

ফাইল ছবি

Advertisement

ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া রংপুরের বদরগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের (৪৪) দাফন সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাতে তার লাশ ঢাকা থেকে বদরগঞ্জে নিয়ে আসা হয়। 

এ ঘটনায় আশরাফুলের ছোট বোন আনজিরা বেগম বাদী হয়ে জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে শুক্রবার শাহবাগ থানায় মামলা করেন। ওইদিন বিকালে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয় জরেজ ও তার প্রেমিকা শামীমাকে (৩৩)। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

ডিবি জানান, ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় বোনের দায়ের হওয়া মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু জরেজকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ডিবি।

অপর এক বার্তায় র‌্যাব জানায়, রংপুর বদরগঞ্জের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

এর আগে, সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করে ব্যবসায়ী আশরাফুলের বোন। সেই মামলায় কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার হয় জরেজ ও তার প্রেমিকা শামিমা।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী বন্ধু ফরেজুল ইসলাম জরেজকে সঙ্গে নিয়ে বদরগঞ্জ থেকে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহের সামনের সড়কের ঢাকার হাইকোর্ট এলাকায় নীল রঙের ড্রামের ভেতরে আশরাফুল হকের ২৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৭ টার দিকে সিআইডির ক্রাইম সিনের ইউনিট ঘটনাস্থলে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করে সিআইডির টিম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঢাকায় ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

আরও পড়ুন

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম